ইংল্যান্ডে আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু,সোমবার ১৭৮ জনের মৃত্যু,আক্রান্ত ১০,৬৪১ জন

bilatbanglanews.com
প্রকাশিত February 22, 2021
ইংল্যান্ডে আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু,সোমবার ১৭৮ জনের মৃত্যু,আক্রান্ত ১০,৬৪১ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  সোমবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ১৭৮ জনের মৃত্যু হয়েছে। যা গত ১০ সপ্তাহ পর সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ২১৫ জন, শনিবার ছিলো ৪৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৫৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৬৪১ জন। গতকাল রবিবার ছিলো ৯,৮৩৪ জন, শনিবার ছিলো ১০,৪০৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৬ হাজার ১৫০ জন। (দ্যা সান/)ওয়ানবাংলা
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ হাজার ৪৬২ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৪৬৯ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৮৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩২৫ জন।

22 February 2021

ইংল্যান্ডে আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু,সোমবার ১৭৮ জনের মৃত্যু,আক্রান্ত ১০,৬৪১ জন

বিস্তারিত কমেন্টে