• [english_date] , [bangla_date] , [hijri_date]

আল্লাহ’ লেখা চত্বর উদ্বোধনে মুসলমানদের আত্মার চাহিদা পূরণ হয়েছে:মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

bilatbanglanews.com
প্রকাশিত December 15, 2020
আল্লাহ’ লেখা চত্বর উদ্বোধনে মুসলমানদের আত্মার চাহিদা পূরণ হয়েছে:মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

সিলেট প্রতিনিধিঃ  সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় আরবি ‘আল্লাহ’ শব্দ লেখা দৃষ্টিনন্দন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি চত্বরের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মোনাজাতের মাধ্যমে এই চত্বরের উদ্বোধন করেন। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় সংসদ সদস্য শুরুতে সুইচ টিপে চত্বরের আল্লাহ শব্দের আলো প্রজ্বলন করে এমপি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল কয়েছ, দফতর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম মহাসচিব মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।