• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়ার সময় মাওলানা সুলায়মান (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে। মাওলানা সুলায়মান নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।