• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট সুনামগঞ্জ সড়কে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ অফিসার সুভীর তালুকদার নিহত

bilatbanglanews.com
প্রকাশিত August 26, 2024
সিলেট সুনামগঞ্জ সড়কে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ অফিসার সুভীর তালুকদার নিহত

 

আতিকুর রহমান,ছাতক থেকে:সিলেট সুনামগঞ্জ মহাসড়কে মিনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে।
তিনি দিরাই উপজেলার বাসিন্দা ও সিলেট মেট্রোতে কর্মরত পুলিশ অফিসার সুভীর তালুকদার (৩৩)।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের রাউলী এলাকায় যাত্রীবাহী মিনি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ওই পুলিশ অফিসার।

জানা যায়, সুভীর তালুকদার দিরাই থেকে নিজের মোটর সাইকেল যোগে সিলেটের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। মোটর সাইকেলটি সড়কের রাউলী এলাকায় পৌঁছামাত্র দ্রুতগামী যাত্রীবাহি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী পুলিশ অফিসারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস (নং- সিলেট জ ১১-০৭০৪) ও মোটর সাইকেল (নং-সিলেট-মেট্রো ল ১১-৫০৭৮) জব্দ করে থানায় নেয়া হয়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।