তথ্য সার্চ করুন
  • [english_date] , [bangla_date] , [hijri_date]
আপনি ও লিখুন সার্চ
  • Home
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ইউরোপ
  • আমেরিকা
  • যুক্তরাজ্য
  • লন্ডন
  • আফ্রিকা
  • এশিয়া
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • আদালত
  • অন্যান্য
    ইতিহাস ঐতিহ্যউপজেলা সংবাদএক্সক্লুসিভকলামগণমাধ্যমজেলা সংবাদধর্ম পাতাপরিবেশপর্যটনপ্রবাসের সময়ফিচারবিজ্ঞান-প্রযুক্তিভিডিও গ্যালারিমুক্তমতলাইফস্টাইলসম্পাদনা পর্ষদসারাদেশসিলেটস্বাস্থ্য ও চিকিৎসা
  1. জাতীয়
  2. ১৫ আগস্ট নিয়ে যে বার্তা দিলেন শেখ হাসিনা

১৫ আগস্ট নিয়ে যে বার্তা দিলেন শেখ হাসিনা

bilatbanglanews.com
প্রকাশিত August 13, 2024
১৫ আগস্ট নিয়ে যে বার্তা দিলেন শেখ হাসিনা

বিবিএন ডেস্ক:১৫ আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়।

পাঠকদের জন্য শেখ হাসিনার পুরো বার্তাটি তুলে ধরা হলো-

শেখ হাসিনা বার্তার শুরুতে বলেছেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজী জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র ১০ বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাত, তার ১০ বছরের ছেলে আরিফ, ১৩ বছরের মেয়ে বেবি, ৪ বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সেরনিয়াবাত, ভাগ্নে রেন্টুসহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে। ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।

গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ এমন কী অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এ হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।

প্রিয় দেশবাসী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা এ বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতিবহনকারী এ জাদুঘরটি।

অত্যন্ত দুঃখের বিষয়, স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সব ব্যথা-বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজ তা ধুলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।

প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সঙ্গে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সবার আত্মার মাগফিরাত কামনা করুন। মহান আল্লাহ রাব্বুল আল আমিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

Share Tweet Share WhatsApp Messenger
আরো পড়ুন

সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন।

ঈমান-আকিদার প্রতি সবাইকে সতর্ক থাকতে হবে: হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

সুনামগঞ্জে বৃক্ষরোপণের নামে লুটপাটের অভিযোগ।

বিল নিয়ে সিফাতের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ

সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার শাড়ী আটক।

ইজারাবিহীন ধোপাজান নদীর বালু লুট ঠেকাতে অবশেষে সিসি ক্যামেরা স্থাপন।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মিজান চৌধুরী, দেশবাসীর কাছে দোয়া কামনা

সুনামগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয় ,পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ছাতক উত্তর উপজেলা তালামীযের দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

মাদকমুক্ত ছাতক গড়তে কঠোর পদক্ষেপের আহ্বান: এমপি মিলনের

সুনামগঞ্জ সদর হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

বাঁশখালীতে লন্ডনপ্রবাসীদের সহায়তায় ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ

তৌহিদী জনতা’র বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ

সুনামগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন।

ঈমান-আকিদার প্রতি সবাইকে সতর্ক থাকতে হবে: হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

সুনামগঞ্জে বৃক্ষরোপণের নামে লুটপাটের অভিযোগ।

বিল নিয়ে সিফাতের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ

সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার শাড়ী আটক।

ইজারাবিহীন ধোপাজান নদীর বালু লুট ঠেকাতে অবশেষে সিসি ক্যামেরা স্থাপন।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মিজান চৌধুরী, দেশবাসীর কাছে দোয়া কামনা

সুনামগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয় ,পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ছাতক উত্তর উপজেলা তালামীযের দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

মাদকমুক্ত ছাতক গড়তে কঠোর পদক্ষেপের আহ্বান: এমপি মিলনের

সুনামগঞ্জ সদর হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

বাঁশখালীতে লন্ডনপ্রবাসীদের সহায়তায় ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ

তৌহিদী জনতা’র বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ

সুনামগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন।

সাংসদ মানিকের পি এস মোশাহিদ আলীকে নিয়ে তোলপাড় চলছে!

ছাতকের পৌরমেয়র কালাম চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ ক্ষুব্ধ,আত্মসর্মপণের জন্যে চিঠি

সাংসদ মানিকের পি এস মোশাহিদ আলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হচ্ছেন

ছাতকে লাভলী বাহিনীর হামলায় ব্যবসায়ী হাজী এনাম নিহত,এলাকায় শোকের ছায়া,নিন্দা ও প্রতিবাদের ঝড়

ছাহেব কিবলা ফুলতলী (রাহঃ)কে নিয়ে ফাইজলামি:শিবির ক্যাডার মুরাদকে দ্রুত গ্রেফতার দাবি তালামীযের (ভিডিওসহ)

ভাই বড় ধন রক্তের বাঁধন,যদিও পৃথক হয় নারীর কারণ

দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগ নেতা আদর ও পুলকের আলাদা আলাদা লিখিত অভিযোগ

মামুনূল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট,সুুুনামগঞ্জে যুবলীগনেতা আটক

কে পাচ্ছেন দলীয় মনোনয়ন?মোশাহিদ আলী,খালিক রাজা না আবুল

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ছাতকের সেলিম, দেশের সুনাম রক্ষায় বদ্বপরিকর 

ছাতক পৌরসভার জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই-মেয়র কালাম চৌধুরী

ঢাবি ছাত্রলীগ নেতা লাঞ্চিতের ঘটনায় এমপি রতনের চাচা আওয়ামী লীগ থেকে বহিষ্কার

এখনই সময়, জেগে উঠো ছাতকবাসী:মেয়র পদপ্রার্থী ন্যান্সি

সিলেটের ওসমানীনগরে ইফতারি কম দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা!

ছাতকের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সাহেল জেল হাজতে

Editorial board: Advisory Editor : LATIFUR RAHMAN RAJU, Editor &publisher : M.SAIDUL HUSSAIN, Editor-in-chief : M A SHAJID RANA, Joint news Editor: KAZI REZAUL KARIM REZA , Online Editor: T A SULEMAN, Staff Reporter :H A Shebu Ahmed

 

address :16 Strat ford terrace.leeds. LS 11 6JE uk.

Email : bilatbanglanews@gmail.com.

Phone- 01132711735