• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪
রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ ৪র্থ ভার্চুয়াল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা ২০২৪ আজ ০৭/০৪/২০২৪ ইং রোজ রবিবার ফেইসবুক লাইভের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক জিয়াউল আহমেদ জামিল এর সঞ্চালনায় এবং সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ০৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, দারুল হাদিস লতিফিয়া ইউএসএ এর প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো: ইয়াহিয়া, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, ছাত্রনেতা মাওলানা আহমদ শরিফ, মাওলানা আবুল আহসান মোকদ্দুস, ইউএসএ প্রবাসি ফয়ছল আহমেদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিলাল আহমেদ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন ক্বারী আব্দুল কাদির বাবুল। নাতে রাসুল (সা:) পরিবেশন করেন ইতালি প্রবাসী আল আমিন কাওসার।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন:
কোরআন তিলাওয়াত:- মাওলানা আবুল ফজল মো: ত্বোহা। প্রভাষক. ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া মাদ্রাসা।
নাতে রাসুল (সাঃ):- শিল্পী আব্দুল ওয়াদুদ ময়নুল. পরিচালক. রিসালাহ।

★ ফলাফল ★

“ক” গ্রুপ (কোরআন তিলাওয়াত)

🥇প্রথম স্থান: মোঃ আব্দুল আমিন
শিক্ষা প্রতিষ্ঠান: তেরাপুর লতিফিয়া হাফিজিয়া মাদরাসা।
ঠিকানা: দোয়ারাবাজার, সুনামগঞ্জ ।
পুরষ্কার: ৬০০০ টাকা

🥈দ্বিতীয় স্থান: মাদিনা মাহিন মুসকান
ঠিকানা: উত্তরা, ঢাকা।
পুরষ্কার: ৪০০০ টাকা

🥉তৃতীয় স্থান: মোঃ ইসলাম উদ্দিন সোহান
শিক্ষা প্রতিষ্ঠান: দ্বীনেরটুক দারুল কুরআন ফাজিল মাদ্রাসা।
ঠিকানা: দোয়ারাবাজার, সুনামগঞ্জ ।
পুরষ্কার: ২০০০ টাকা

“খ” গ্রুপ (নাতে রাসুল সা:)

🥇প্রথম স্থান: শহিদুল ইসলাম সামি।
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি সংগীত কলেজ, ঢাকা।
ঠিকানা: পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
পুরষ্কার: ৩৫০০ টাকা

🥈দ্বিতীয় স্থান: মাহবুব হাছান
ঠিকানা: কুমিল্লা
পুরষ্কার: ২৫০০ টাকা

🥉তৃতীয় স্থান: ছাদিকুল হক জোয়ারদার
শিক্ষা প্রতিষ্ঠান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ঠিকানা: খালমুখবাজার, দক্ষিণ সুরমা, সিলেট।
পুরষ্কার: ২০০০ টাকা।

🔻 রউফ এন্ড আউয়াল ফাউন্ডেশন, উত্তর শ্রীপুর, নরসিংপুর বাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।