সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা এগিয়ে নিতে হাওর ও দুর্গম এলাকার জন্য নতুন পরিকল্পনার কথা চিন্তা করছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্কুল ফিডিং চালু করেছে। যখন শুরু করা হয় তখন অনেক জায়গাতেই সমস্যার সম্মুখীন হতে হয়। যার জন্য নিয়ম গুলো আরও শক্ত করেছি অফিসিয়ালী। তিনি আরও বলেন সপ্তাহে একদিন কলা দেয়ার কথা যদি না দেয়া হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সপ্তাহে দুই দিন ইউ এসডি দুধ দেয়ার কথা কিন্ত এই দুধ বাংলাদেশে আপাতত সাপ্লাই কম তাই এখন দুই সপ্তাহে একদিন দেয়া হচ্ছে। সাপ্লাই বাড়লে সপ্তাহে আবার দুই দিন দেয়া হবে। যদি এই ৫ টি আইটেমের মধ্যে একটি কম হয় এবং রিপ্পেস না করে এমন অভিযোগ পেলে এটিও প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন প্রত্যেক সাপ্লাইয়ারের লাইসেন্স ফুড টেকনিশিয়ান হায়ার করতে হবে। ওকে করার পর ডেলিভারিতে যাবে। টিও এটিও চেক করবে এবং মায়েদের নিয়ে ও কমিটি রয়েছে তারা রিসিভ করবে। ডেলিভারি ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে এর পর ও যদি কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে সাপ্লাইয়ার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭ জুলাই সকালে সরকার প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।