• ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে হক সুপার মার্কেট সহ অন্তত ১০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

৩১ মার্চ দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। তাদের এই দুর্দিনে যা কিছূ সহযোগিতার দরকার তা করা হবে। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জাতীয় সংসদের অধিবেশন থাকায় ঢাকায় অবস্থান করায় উনি আসতে না পারায় আমাদের পাঠিয়েছেন। উনি ও আসবেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, আ ত ম মিসবাহ,নজরুল ইসলাম, নাদির আহমদ, রেজাউল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ সদস্য সচিব মুর্শেদ আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন,সোহেল আহমদ, সুহেল মিয়া, সিরাজুল ইসলাম পলাশ, আবুল কাশেম দুলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গতকাল সোমবার দুপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ এনামুল হক, পরিচালক নূরুল হক, মোকাররম হোসেন, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি দোকানের মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। একইসাথে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন তারা। এ সময় ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন ।