• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে বিএনপির ৫ নেতা-কে দলের সকল পদ থেকে বহিষ্কার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫
ময়মনসিংহে বিএনপির ৫ নেতা-কে দলের সকল পদ থেকে বহিষ্কার

বিবিএন ডেস্ক নিউজঃ

দলীয় সকল পদ থেকে ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শৃঙ্খলা ভঙ্গ, দলে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ,সহিংসতা সহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে দল। রবিবার ( ৯ নভেম্বর ) অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন,গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুব্রত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।