• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পপের উদ্বোধন হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবহারের উপযোগী করার লক্ষে জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। যাহাতে জেলা শহরে আর কোন বাস যত্রতত্র রাখেন বাস মালিকরা। এর মাধ্যমে শহরে যানজট নিরসন হবে। এই বাসটার্মিনালে ভবিষ্যতে আরো কাজ করে বর্ধিত করা হবে। ২য় পর্যায়ে বাস মালিকদের দাবি পুরন করা হবে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৫ টায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক ড,মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি এডভোকেট মঈন উদ্দিন মল্লিল সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহা সচিব জুয়েল মিয়া , পৌরসভার একান্টস অফিসার সন্তোষ কুমার দাস, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি সেজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৪- ২০২৫ অর্থবছরের জেলা পরিষদের বাস্তবায়নে ৮৮,০৪, ২১৪ টাকা পরিকল্পিত ব্যয়ে কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রুহান এন্টারপ্রাইজ।