• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি:

আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সুনামগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকাল আড়াই টায় শহরের জেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাও. নূর হোসেন আজিজ।

এতে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন।

সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার কে.এম মিনহাজ উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাও. কে. এম নজমুল হক নছিব, কোষাধ‍্যক্ষ মাও. ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ।

এছাড়াও বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাও. মফিজুর রহমান, মাও. ফখরুল ইসলাম, মাও. ফজলুল করিম, মাও. শাহ নুর আলম, মাও. লিয়াকত আলী।

সভা উপস্থাপনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাও. মাজিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের নতুন কমিটি করা হয়।

কমিটিতে সভাপতি মাও. নূর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাও. মাজিদুল ইসলাম ও মাও. ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস‍্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকায় নতুন কমিটি গঠনের পর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।