• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৫, ২০২৫
সুনামগঞ্জে ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠনের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদকে গ্রেফতার করা করেছে।

শনিবার রাতে ছাতক পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তিনি পৌর এলাকার মন্ডলীভোগ গ্রামের হাবিবুর রহমানের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ (৬৫)।

 

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দর আলী, এসআই রাহিম মিয়া, এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ছাতক বাজারে অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে থানার মামলা (নং-১৫) এর সন্দিগ্ধ আসামি সৈয়দ আহমদকে গ্রেফতার করেন।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।