• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা রিপন বহিস্কার

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৫, ২০২৫
জগন্নাথপুরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা রিপন বহিস্কার

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রোরী রেজাউল করিম রিপনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বস্মতিক্রমে তাকে বহিস্কার করা হয়।

গতকাল স্থানীয় গণমাধ্যমে এবিষয়ে দলের আমীর মো: লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী চিলাউড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় দল তাকে বহিস্কার করা হলো। এরআগে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মত মোতাবেক তাকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।

জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (সভাপতি) মোঃ লুৎফুর রহমান বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন,দলীয়ভাবে সর্তক করার পরও সংশোধনের চেষ্টা না করে সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা পরিপন্ত্রী কাজে বিরত না থাকায় তাকে বহিস্কার করা হয়।

 

এবিষয়ে জানতে রেজাউল করিম রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু দীর্ঘ ২০ বছর ধরে জামায়াতের রাজনীতি করেছি। বহিষ্কারের বিয়য়টি দলীয় সিদ্ধান্ত। এখানে আমার কিছু বলার নেই।