• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৪ আসামিসহ গ্রেফতার-১২

bilatbanglanews.com
প্রকাশিত October 9, 2024
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৪ আসামিসহ গ্রেফতার-১২

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত-১ জন, জিআর পরোয়ানাভুক্ত-১ জন, সাজা পরোয়ানাভুক্ত-১ জন, বিশেষ ক্ষমতা আইনে-৩ এবং অন্যান্য মামলায়-২ জনসহ মোট ১২ জন আসামি গ্রেফতার করা হয়।

এছাড়া গত ২৪ ঘন্টার অভিযানে ২৮ মেট্রিকটন ভারতীয় কয়লা উদ্ধার করা হয়।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।