• [english_date] , [bangla_date] , [hijri_date]

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব

bilatbanglanews.com
প্রকাশিত April 20, 2024
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব

নিজস্ব প্রতিবেদক:সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েবকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

শিল্পনগরী ছাতকের মধ্যবাজারের বাসিন্দা ভাষাসৈনিক,সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ চিকিৎসক
ও আলোকিত মানুষ ডাক্তার গোলাম মন্তকার সুযোগ্য সন্তান ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব।

ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গর্বিত সন্তান।এমবিবিএস পাশ করার পর থেকে তিনি দ্বীর্ঘদিন যাবত সুনামের সাথে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

তিনি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সলিসিটর গোলাম জিলানী মাহবুব,বিশিষ্ট রাজিনীতিবিদ, যুক্তরাজ্য প্রবাসী মাহফুজ শিপলু,ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী মাজকুর পাভেলের ছোট ভাই।