• ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে নৌপথ অবরোধ স্থগিত : স্মারকলিপি প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২২
ছাতকে নৌপথ অবরোধ স্থগিত : স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে নৌপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচী আগামী ৩দিনের জন্য

স্থগিত ঘোষনা করা হয়েছে। যার ফলে নৌপথে অচালাবস্থা থেকে রক্ষা পেয়েছে নদীপথ। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার পর রোববার সকাল ১০টা থেকে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ আগামী ৩দিনের জন্য নৌপথ অবরোধ কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়। একই দিন দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেছেন। পূর্ব ঘোষনা অনুযায়ী রোববার সকাল থেকে নৌপথে অবরোধের ফলে ছাতক থেকে কোন প্রকার ইঞ্জিন চালিত নৌকা, বল্কহেড-কার্গো চলাচল করতে পারেনি। তবে অবরোধ স্থগিত ঘোষনার পর নদীতে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, লাফার্জ-হোলসিম কতৃপক্ষ খোলা বাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির বন্ধ না
করায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ব্যবসায়ীদের দাবী না মানায় রোববার
থেকে অনির্দিষ্টকালের নৌপথ অবরোধ কর্মসূচী শুরু করে স্থানীয় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। প্রায় দু’বছর ধরে লাফার্জ-হোলসিম কর্তৃক খোলা বাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে উপজেলার স্থানীয় ৩০টি
ব্যবসায়ী সংগঠন প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, স্বারকলিপি, হরতালসহ নানা কর্মসূচী পালন করে। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষকে সময় দেওয়ার পরও তাদের অবৈধ কার্যক্রম চলছে। তাই ছাতকবাসী বিভিন্ন শ্রেনী-
পেশার লোকজনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের দিকেই যাচ্ছে। এবিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার পর পরবর্তী সীদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দিয়েছেন।