নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সুনামগঞ্জ জেলাপরিষদ নির্বাচন-২০২২ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অদ্য ১৫ অক্টোবর সকাল ১১:টায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সুনামগঞ্জ পারভেজ আলম চৌধুরী নির্বাচনী ক্রোড়পত্র আলোকে আচারণ বিধির বিভিন্ন দিকনির্দেশনা সম্পর্কে নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত আফিসার-ফোর্সদের অবহিত করেন।
পুলিশ সুপার জেলাপরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ সুমন মিয়া, পুলিশ পরিদর্শক (ডিআইও-১) আজিজুল ইসলামসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণ ও জেলাপরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।