নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ৩৫০ পিস ইয়াবাসহ শামীম আহমদ (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল শহরের কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের মৃত জুনাব আলীর পুত্র ও বর্তমানে পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ছাতক, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয় নগর থানায় মাদক-চুরিসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইয়াবাসহ ব্যবসায়িকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল। তিনি বলেন, তার বিরুদ্ধে ছাতক ও বিজয়নগর থানায় মাদক-চুরিসহ ১১টি মামলা রয়েছে।