• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আবারো ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে ঝুমন দাশ কারাগারে

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২
আবারো ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে ঝুমন দাশ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: আবারো ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন শাল্লার নোয়াগাও গ্রামের আলোচিত ঝুমন দাস আপন। তার এই স্ট্যাটাস দেয়ার পর শাল্লার মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্ট

হলে পুলিশ প্রথমে তাকে (ঝুমন) আটক করে পরে জিজ্ঞাসাবাদ করে দায় স্বীকার করলে রাতেই মামলা করে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গত ২৮ আগস্ট ঝুমন দাস প্রকাশ আপন (২৬), পিতা-গোপেন্দ্র দাস, সাং-নোয়াগাঁও, ০২ নং হবিবপুর ইউপি, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ তার নিজনামীয় “ঝুমন দাস আপন (jumon dash apon)” ফেইসবুক আইডি থেকে একটি উস্কানিমূলক পোস্ট করেন। উক্ত পোস্ট করার পর ইসলাম ধর্মালম্বিদের অনূভতিতে আঘাত করে এবং এতে এলাকায়
মুসলিম সন্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ঝুমন দাস আপন ইচ্ছাকৃতভাবে আক্রমনাত্মক, মানহানিকর তথ্য ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উস্কানি দিয়ে উল্লেখিত স্ট্যাটাসটি ফেইসবুক এর মাধ্যমে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানো সহ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে পোস্ট করেন।
৩০ আগস্ট বিকালে ঝুমন দাস আপনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয় এবং তাহার বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়। শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ঝুমন দাস প্রকাশ আপন( বিগত বছর) ১৬/০৩/২০২১ তারিখে ফেইসবুকের মাধ্যমে আপত্তিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টমূলক পোস্ট করলে উক্ত পোস্টকে কেন্দ্র করে শাল্লা থানাধীন নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলা হয়, কিছু বাড়িঘর ভাংচুর হয়,এবং উক্ত পোস্টের জন্য ঝুমন দাস প্রকাশ আপন এর বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়। পরবর্তীতে ঝুমন দাস প্রকাশ আপন শর্ত সাপেক্ষে বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি পায়। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা কারীদের বিরুদ্ধেও একাধিক মামলা হয়। অনেকেই জেল কেটে এখন জামিনে আছেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা আমিনুল ইসলাম জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ মোতায়েন আছে।