নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। নিহতদের পরিবার সুত্রে জানাযায়, মংগলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিনভাই নৌকা বাশের ছাই নিয়ে হাওরে মাছ ধরতে যান। হাওরে ছাই পাতার এক পর্যায়ে বজ্রপাতে দুইভাই ঘটনা স্থলে মারা যান আরেক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনা স্থলে যাচ্ছি। এলাকাটি দুর্গম যেতে সময় লাগছে।