• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নিজের নির্মানাধীন নতূন ঘরে। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের মৃত হাসির উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী গ্রামের পাশে নতূন একটি দালান ঘর নির্মাণ করছেন। ওই ঘরে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় এক বছর ধরে তিনি তার পুরাতন বাড়ি থেকে তারের সাহায্যে অস্থায়ী বিদ্যুৎ সংযোগে দিয়ে সেবা নিচ্ছিলেন।

সোমবার দুপুরে নির্মানাধীন নিজ ঘরে কাজ করা অবস্থায় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সন্ধ্যায় ছাতক থানা পুলিশ বিলপার গ্রামের ঘটনাস্থল পরিদর্শনে যান। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে রাত ৯টার দিকে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক শাহিন মিয়া।