• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাই পণ্য আটক

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাই পণ্য আটক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: আশাউড়া বিওপির টহল দল ২১ এপ্রিল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা।
মাছিমপুর বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ২১,০০০ পিস ভারতীয় বিড়ি  এবং ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,৫৫,৭০০/- টাকা।

লাউরগড় বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা, ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,২১,৩০০/- টাকা।

চাঁনপুর বিওপির টহল দল ২১ এপ্রিল  তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৯,৫০০/- টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল ২২ এপ্রিল  তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বরুংগাছড়া নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৯,৫০০/- টাকা।

বাগানবাড়ী বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ৪৫০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/- টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় কয়লা, বিড়ি, চিনি এবং মটর সইকেল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।