• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট সোহেল গ্রেপ্তার 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
দিরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট সোহেল গ্রেপ্তার 
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাই পৌর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দিরাই শহরের গার্লস স্কুল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল মিয়া (৩৫)। সে দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সোহেল সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। সে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দিরাই পৌর এলাকাসহ আশপাশে সরবরাহ করতেন।
সূত্রে জানা যায়, সোহেল দিরাই গার্লস স্কুল সড়কে নিয়মিত ইয়াবা বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম জানান, টাস্কফোর্সের মাদকবিরোধী বিশেষ অভিযানে সােহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।