• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মাসুক মিয়ার পিতৃ বিয়োগ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র শোক 

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২২
সাংবাদিক মাসুক মিয়ার পিতৃ বিয়োগ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র শোক 
সুনামগঞ্জ প্রতিনিধি:আজ শুক্রবার দুপুর ১২ টা ৫০  মিনিটে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য মাসুক মিয়ার পিতা আলহাজ্ব কমরু মিয়া হাছন নগরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-রাজেউন।  তার বয়স হয়েছিল ৮৫ । বার্ধক্য জনিত কারণে।  মরহুমের নামাজে জানাজা বাদ আছর হাছন নগরস্থ মাদ্রাসার ঈদগাহ ময়দানে পরে বাদ মাগরিব সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের রামেশশবর পুর ফকির বাড়ি অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আতয়ী-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র সহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।