• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে ডা.মুরাদের বিরুদ্ধে মামলা

bilatbanglanews.com
প্রকাশিত December 12, 2021
সিলেটে ডা.মুরাদের বিরুদ্ধে মামলা

বিবিএন ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন।
এ টি এম ফয়েজ জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ৩১ ও ৩৫ ধারায় মামলা করেছেন। ৬০-৭০ জন আইনজীবীদের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালত ২০০ ধারায় জবানবন্দি গ্রহণক্রমে আগামী ১৫ তারিখ আদেশ দেবেন মর্মে মামলা গ্রহণ করেছেন। আমরা আশা করছি, আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।