• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মুফতি কাজী ইব্রাহিম ২ দিনের রিমান্ডে

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
মুফতি কাজী ইব্রাহিম ২ দিনের রিমান্ডে

বিবি এন নিউজ ঢাকাঃ   ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান বুধবার তার এ আদেশ দেন।

এদিন মুফতি ইব্রাহিমকে আদালতে হাজির করে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।

এর আগে বুধবার দুপুরে ডিএমপির ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক কর্মকর্তা বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদি হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুফতি কাজী ইব্রাহিম নানান বক্তব্য আলোচিত হয়েছে। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।