• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

২১ আগষ্ট ও ১৫ আগষ্ট একই সূত্রে গাঁথা- মুকুট 

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২১, ২০২১
২১ আগষ্ট ও ১৫ আগষ্ট একই সূত্রে গাঁথা- মুকুট 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ, সুনামগঞ্জ জেলা মৎসজীবি লীগের উদ্যোগে রমিজ বিপনিস্থ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৃথক পৃথক  আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট  ।প্রধান অতিথির বক্তব্যে মুকুট বলেন,১৫ ই আগস্ট ও ২১ শে আগস্ট একই সুত্রে গাথা,মুস্তাক চক্ররা জাতির পিতা ও তার পরিবারে সবাইকে হত্যা করেও শেষ হয়নি,তারা ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা জাতির আশা ও আকাংকার প্রতিক শেখ হাসিনাকে ও হত্যা করতে চেয়েছিলো।আল্লার অশেষ রহমতে সেইদিন জননেত্রী শেখ হাসিনা রক্ষা পান।নেতাকর্মীরা উপর্যুপরি গ্রেনেড হামলা থেকে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করার জন্য মানবব বর্ম তৈরী করেছিলো।মুকুট বলেন  ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য জোর দাবি জানান।তিনি ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ সকলের ও ২১ শে আগস্ট সকল শহীদদের  রুহের মাগফেরাত কামনা করেন।