• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

জনগণের প্রতি খালিক রাজার কৃতজ্ঞতা প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২২, ২০২১
জনগণের প্রতি খালিক রাজার কৃতজ্ঞতা প্রকাশ

আসসালামু আলাইকুম

প্রিয় নোয়ারাই ইউনিয়নবাসী, আশাকরি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, এই কদিনের ধকলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ থাকলেও আপনাদের ভালোবাসায় মানসিকভাবে আমি সুস্থ, মানসিক সুস্থতার প্রভাবে শারীরিক অসুস্থতা নিতান্তই তুচ্ছ, সুতরাং আমি ভালো আছি।
আপনারা আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন, তার প্রমাণ বিগত নির্বাচনের ন্যায় এবারও দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থীই ছিলেন যোগ্য, যোগ্য প্রার্থীদের সাথে নির্বাচনের মাঠে লড়াই করা আমার পক্ষে ছিলো অসম্ভব, আপনারা জনগণই ছিলেন আমার ভরসা, সবসময় পাশে ছিলেন, উৎসাহ, উদ্দীপনা এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন চশমার তরী, এ বিজয় এক ঐতিহাসিক বিজয়, কারণ নোয়ারাই ইউনিয়নে এই প্রথম একাধারে দুইবার একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
আমিও আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি– বিগত সময়ের মতো সবসময়ই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

দেওয়ান পীর আব্দুল খালিক রাজা
চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়ন পরিষদ
ছাতক, সুনামগঞ্জ।