• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ছাতকে সানি সরকার হত্যাকাণ্ড শোয়েব আহমদ গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৫, ২০২১
ছাতকে সানি সরকার হত্যাকাণ্ড শোয়েব আহমদ গ্রেফতার

 

বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে সানি সরকার (২২)হত্যাকান্ডের প্রধান আসামি শোয়েব আহমদকে গ্রেফতার করেছে পুলিশ । সিলেট নগরীর বন্দর বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে সিলেটের কোতোয়ালি মডেল থানায় রয়েছে। শোয়েব আহমদ (১৯)কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিনের পুত্র।ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় সানি সরকারের উপর হামলা চালায় শোয়েব আহমদ ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত সানি সরকার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। হামলার ঘটনার পর কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই শোয়েব আহমদ পলাতক ছিলো।এর আগে ঘটনায় জড়িত নাইম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।